Wednesday, June 24, 2026

সোশ্যাল মিডিয়া থেকে ”মোদি কা পরিবার” সরিয়ে দিতে বললেন খোদ মোদি!

Date:

Share post:

লোকসভা ভোটের আগে দেশজুড়ে “মোদি কা পরিবার” বলে কত বিজ্ঞাপন। যেন বিজেপি নয়, মোদি নিজেই একটি প্রতিষ্ঠান। মোদির প্রার্থী, মোদির দল, মোদির গ্যারান্টি, মোদির পরিবার! চারিদিকে শুধু মোদি আর মোদি! কিন্তু দেশের মানুষ মোদির উপর আস্থা দেখাননি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেও একক সংখ্যারিষ্ঠতা পায়নি মোদির দল বিজেপি। ব্র্যান্ড মোদিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। যে মোদি দেশবাসীকে আত্মনির্ভরের কথা বলতেন, তাঁকেই এবার পরনির্ভর সরকার গড়তে হয়েছে। যেখানে পদে পদে শরিক দলগুলি তাঁকে কারণে অকারণে ব্ল্যাকমেল করবে!

এবার সোশ্যাল মিডিয়া থেকে ”মোদি কা পরিবার” সরিয়ে দিতে বললেন খোদ নরেন্দ্র মোদি! শপথ নিয়ে।মন্ত্রিসভা গড়ার পর এবার দেশবাসীকে অন্যরকম মেসেজ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী মোদি বললেন, ”নির্বাচন চলাকালীন গোটা দেশের মানুষ তাঁদের সোশ্যাল মিডিয়ায় ‘মোদী কা পরিবার’কে যোগ করে নিয়েছিলেন, আমাকে ভালোবেসে। তা থেকে আমি অনেক শক্তিও পেয়েছি। তৃতীয়বারের জন্য দেশবাসী এনডিএ-কে মেজরিটি দিয়েছেন। তবে এবার আমি আমার প্রতি ভালোবাসার সেই বন্ধনকে স্বীকার করেও দেশবাসীকে অনুরোধ করব, তাঁরা যেন তাঁদের সোশ্যাল মিডিয়ার প্রপার্টি থেকে এই ‘মোদী কা পরিবার’ সরিয়ে ফেলেন।”

আরও পড়ুন- ইতি হাবাস জমানা, মোহনবাগানের নতুন কোচ মোলিনা

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...