Wednesday, June 24, 2026

ইতি হাবাস জমানা, মোহনবাগানের নতুন কোচ মোলিনা

Date:

Share post:

শেষ হাবাস জমানা। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ হলেন জোসে ফ্রান্সিকো মোলিনা। গত মরশুমে আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। জানা যাচ্ছে, শারীরিক কারণে কোচের দায়িত্বে থাকতে চাননি হাবাস। এরপরই নতুন কোচের সন্ধানে বাগান কর্তৃপক্ষ। আর শেষমেষ বাগানের কোচের হটসিটে বসলেন মোলিনা।

গত তিন মরশুমে স্পেনের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মোলিনা। ফুটবলার জীবনে গোলকিপার ছিলেন তিনি।বাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত মোলিনা। তিনি বলেন, “ মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত বোধ করছি। চেষ্টা করব ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দিতে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ।“

গতবার আইএসএল-এর মাঝপথে মোহনবাগানের দায়িত্ব নেন হাবাস। তাঁর হাত ধরে দুরন্ত ফুটবল উপহার দেয় মোহনবাগান। লিগ শিল্ড খেতাব ঘরে তোলে বাগান ব্রিগেড। তবে আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে স্বপ্নভঙ্গ হয় সবুজ-মেরুনের। আইএসএল ফাইনালের পর থেকেই শোনা যাচ্ছিল হাবাস শারীরিক অসুস্থতার কারণে হয়তো নতুন মরশুমে মোহনবাগানের দায়িত্ব নেবেন না। আর মঙ্গলবার নতুন কোচের ঘোষণা করে সবুজ-মেরুন।

আরও পড়ুন- হায়দরাবাদে আয়োজিত টি-২০ লিগে বাংলার নেতৃত্বে বসিরহাটের রোহিত


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...