Friday, June 12, 2026

হায়দরাবাদে আয়োজিত টি-২০ লিগে বাংলার নেতৃত্বে বসিরহাটের রোহিত

Date:

Share post:

একেই বলে হার না মানসিকতা। মনে জেদ নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজেকে প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের রোহিত মণ্ডল। হায়দরাবাদে অনুষ্ঠিত গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-এর উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৫ টি-২০ লিগে বাংলার হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিতকে। গতকাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।

রোহিতের বাবা মহাসিন মন্ডল পেশায় রাজমিস্ত্রী, আর মা অন্যের বাড়িতে কাজ করেন।ছোট থেকে ক্রিকেটের বাইশগজদের বাইরে দারিদ্রতার বাইশগজে লড়াই করছেন ছোট্ট রোহিত। পেটের টানে বাবা-মা দুজনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। সেখানে গিয়েই ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা বাড়ে রোহিতের। বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। সেখানেই শুরু। এরপর পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলার সূত্রে যান রোহিত । এরপর আন্ডার ফিফটিনে তেঘরিয়া ক্লাবে খেলছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র ১৫ বছর বয়সে রোহিতের আগুন ঝরানো গতির বোলিং-এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও। ১৫ বছর বয়সেই বোলিং-এ ১৩০ গতির ঝড় আনেন বসিরহাটের এই কিশোর।

ছেলের সাফল্যে গর্বিত রোহিতের বাবা মহসিন মন্ডল। তাড় স্বপ্ন, ছেলের গায়ে একদিন দেশের জার্সি উঠুক। ভারতের হয়ে খেলুক রোহিত।

আরও পড়ুন- দলগঠনে ফের চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে ক্রেসপো

Related articles

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...

ফুটপাত দখল বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর থেকে সব থেকে বেশি চর্চায় থেকে যে হকার উচ্ছেদের ঘটনা। যেভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে...