Wednesday, June 24, 2026

দিনহাটায় শুটআউট! গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

কোচবিহারের দিনহাটায় শুটআউট! গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক তৃণমূল কর্মী । অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে দিনহাটার কোয়ালিদহ গ্রামে।

জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম ধনেশ্বর বর্মণ। দিনহাটা থানার পুলিশ সূত্রে খবর, পায়ে গুলি লাগে ওই যুবকের। আহত অবস্থায় তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়৷ দিনহাটার ব্লক সভাপতি অনন্ত বর্মন জানান, বিজেপি ভোটের পরে রাজনৈতিক অশান্তি করছে। সেজন্য এভাবে দলের কর্মীকে গুলি করা হয়েছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

আরও পড়ুন- ভোট মিটতেই ১১ আইপিএস সহ ১৫ শীর্ষ পুলিশ কর্তাকে পুরোনো পদে ফেরাল রাজ্য

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...