Tuesday, June 23, 2026

বিদেশে রক্তাক্ত মনামী! অভিনেত্রীর পোস্ট দেখে চমকে উঠলো টলিপাড়া

Date:

Share post:

টলিউডের গ্ল্যামার গার্ল মনামী ঘোষ (Monami Ghosh) রক্তাক্ত। নিজের ক্ষত বিক্ষত ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। মনামী জাপানে (Japan) ঘুরতে গিয়েছিলেন। সেখানকার নানা ভিডিয়ো ও ছবি শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায় (Social media)। কিন্তু এসবের মাঝেই হঠাৎ দুঃসংবাদ। দুর্ঘটনার কবলে পড়েছেন নায়িকা! হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা ছবি শেয়ার করেছেন তিনি।

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী মনামী। সিনেমা বা সিরিয়ালের থেকে স্যোশাল মিডিয়ায় তাঁর গতিবিধি সবসময় নজর কাড়ে। অভিনয়ের পাশাপাশি নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়ে ব্যস্ত নায়িকা। সামনেই ‘ পদাতিক ‘ মুক্তি পাওয়ার কথা। তবে তার আগে জাপান ভ্রমণের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। মঙ্গলের সকালে নিজের কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘আমি এই পোস্টটি শেয়ার করছি কারণ এরপর থেকে কয়েকদিন যে পোস্টগুলি আমি শেয়ার করব, সেখানে আপনারা আমার কিছু ছবিতে কয়েকটা জায়গায় কাটা দাগ দেখতে পাবেন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করছেন আমার কী হয়েছে? আসলে কিয়োটোতে আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল। কিন্তু তাতেও আমার ঘুরে বেড়ানো থামেনি। তবে চিন্তার কিছু নেই, আমি এখন পুরোপুরি ঠিক আছি।’

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...