Wednesday, June 3, 2026

অষ্টাদশ লোকসভার সঙ্গেই শুরু হতে চলেছে রাজ্যসভার অধিবেশনও, কতদিন চলবে? ঘোষণা রিজিজুর

Date:

Share post:

প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের পর কয়েকঘণ্টা কাটতে না কাটতেই শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন (Loksabha Session)। আগামী ২৪ জুন অধিবেশন শুরু হওয়ার কথা। সংসদের এই বিশেষ অধিবেশন চলবে আট দিন। শেষ হবে ৩ জুলাই। অন্যদিকে, আগামী ২৭ জুন রাজ্যসভার ২৬৪তম অধিবেশন শুরু হচ্ছে বলে খবর। সেই অধিবেশনও শেষ হবে ৩ জুলাই। বুধবার এক্স হ্যান্ডলে বিষয়টি জানিয়েছেন মোদি সরকারের সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)।

সূত্রের খবর, ৮ দিনের অধিবেশনে আগামী ২৬ জুন লোকসভার স্পিকারের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷ অন্যদিকে ২৪ এবং ২৫ জুন নতুন সাংসদরা শপথগ্রহণ করবেন। তবে এদিন কিরেণ সাফ জানিয়েছেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাংসদ হিসাবে শপথগ্রহণের পাশাপাশি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ-সহ অন্যান্য আলোচনার জন্য আট দিনের এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এদিকে গত রবিবারই দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের পরের দিন থেকেই এনডিএ-র শরিক দল তথা চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি বেশ চিন্তায় ফেলে দিয়েছে বিজেপিকে। বিজেপি ছাড়াও লোকসভার স্পিকারের পদের অন্যতম দাবিদার টিডিপি এবং জেডিইউ। ইতিমধ্যে মোদি সরকার টিডিপি নেতা কে রামমোহন নায়ডুকে বিমান মন্ত্রকের দায়িত্ব দিলেও চন্দ্রবাবু এখনও লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড়। কারণ দলত্যাগ বিরোধী আইন সঠিকভাবে কার্যকর করার প্রশ্নে লোকসভার স্পিকার এর পদটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

তবে চন্দ্রবাবু নায়ডুকে পাল্টা দিতে ইতিমধ্যে বড় পরিকল্পনা সেরে ফেলেছে বিজেপি। অন্ধ্রপ্রদেশেরই বিজেপি সভানেত্রী ডি পুরন্দেশ্বরীর নাম স্পিকারের পদের জন্য ভেবেছে গেরুয়া শিবির। পুরন্দেশ্বরী সম্পর্কে চন্দ্রবাবুর শ্যালিকা। বিজেপি নেতাদের আশা শ্যালিকার জন্য জামাইবাবু চন্দ্রবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার আর সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেকারণেই টিডিপি ও জেডিইউ-র হাত ধরে বৈতরণী পার করার চেষ্টা মোদির। কিন্তু নীতীশ নরম হলেও চন্দ্রবাবুকে সামলাতে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় বিজেপির থিঙ্ক ট্যাঙ্কের।


Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...