Tuesday, June 23, 2026

ক্ষমা চেয়েও স্বস্তি নেই, এবার হাইকোর্টে সোহমের বিরুদ্ধে মামলা রেস্তোরাঁ মালিকের!

Date:

Share post:

ক্ষমা চাওয়ার পরেও স্বস্তি নেই। এবার অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের সংশ্লিষ্ট রেস্তরাঁ মালিক। সেদিনের ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে আবেদন করে মামলা করার আর্জি রেস্তরাঁ মালিকের। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

গত, শুক্রবার রাতে নিউটাউনের সাপুর্জির এলাকার একটি রেস্তরাঁয় শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেখানেই গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোহম। রেস্তোরাঁ মালিকের অভিযোগ ছিল, সোহম তাঁকে মারধর করেছে।

অন্যদিকে, সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেছেন রেস্তোরাঁ মালিক। এই ঘটনায় সোহম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রেস্তরাঁ মালিক ও কর্মীরা। পালটা রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোহম চক্রবর্তীও। পরে অবশ্য সোহম গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন। কিন্তু রেস্তোরাঁ মালিক শেষ দেখে ছাড়ার হুশিয়ারি দিয়েছেন। ফলে এবার সেই ঘটনা গড়াল হাইকোর্ট পর্যন্ত।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...