Wednesday, June 24, 2026

শুরু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, পার্থর সঙ্গে বৈঠকে দেব

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan)নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী (Dipak Adhikari)। বাংলার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্রের টাকার জন্য আর অপেক্ষা নয় এবার বাংলার টাকাটেই ঘাটালের মানুষের দুর্দশা দূর করতে মাস্টার প্ল্যান কার্যকরী করবে রাজ্য সরকার (Government of West Bengal)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখেও শোনা গেছে সেই কথা। এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন দেব (Dev)। ফলাফল ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই এবার পুরোদমে কাজে নেমে পড়লেন জয়ের হ্যাট্রিক করা সাংসদ। বৃক্ষরোপণ কর্মসূচির পর এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmik)সঙ্গে বৈঠকে বসলেন সাংসদ অভিনেতা। জানিয়ে দিলেন কাজ শেষ করার ডেডলাইন।

এদিন দুপুরে সল্টলেকে জলসম্পদ ভবনে পৌঁছান ঘাটালের সাংসদ। বৈঠকে পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে বেরিয়ে দেব বলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা না পেলে ঘাটাল মাস্টারপ্ল্যান সম্ভব হবে না। নতুন করে অনেকগুলি খাল কাটতে হবে। অনেক জমি লাগবে আমাদের। আগামিকাল থেকে সেচ দফতরের ইঞ্জিনিয়াররা ফিল্ডে থাকবেন। নতুন খাল কাটতে কোন কোন জমিগুলি লাগবে, কোন কোন খাল চওড়া করতে হবে, সেগুলি চিহ্নিত করে আসবেন। আগামী ৬ মাসের মধ্যে প্ল্যান তৈরি হয়ে যাবে এবং ৮ মাসের মধ্যে টেন্ডার ডাকা হবে। সব পরিকল্পনা মতো এগোলে আগামী বছরের গোড়াতেই (জানুয়ারি বা ফেব্রুয়ারি) কনস্ট্রাকশনের কাজ শুরু করা যাবে। বছর পাঁচেকের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান সম্পূর্ণ হবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...