Wednesday, June 24, 2026

মানিকতলা উপনির্বাচন: রণনীতি-প্রচারকৌশলে বৈঠক সুপ্তি-কুণাল-অতীন-পরেশের

Date:

Share post:

১০ জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নবান্নে দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বৈঠকের পরে বুধবার কোর কমিটির বৈঠক হল বেলেঘাটায় বিধায়ক পরেশ পালের বাড়িতে। নির্বাচনের রণনীতি তৈরি করতে মঙ্গলবারই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। সেখানে চিফ ইলেকশন কনভেনর করা হয়েছে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। ইলেকশন এজেন্ট হয়েছেন অনিন্দ্য রাউত (Anindya Raut)। এদিন বৈঠকে পরেশ পাল ছাড়াও ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, সুপ্তি পাণ্ডে (Supti Pandey) ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।২০২১ সালে মানিকতলা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যাণ। এরপরই তিনি ভোটের ফল নিয়ে বিস্তর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে (Sadhan Pandey) প্রয়াত হন। কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে এখনও উপনির্বাচন হয়নি। সম্প্রতি জট কাটে। ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রের সঙ্গেও মানিকতলাও উপনির্বাচন হবে। মানিকতলায় তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে নবান্নে পর পর বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)। মঙ্গলবার, নবান্নের মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রস্তুতিতে কোর কমিটি গঠন করে দেন। সেই মতো এদিন আলোচনায় বসে কোর কমিটি। গতবার মানিকতলা বিধানসভায় বিপুল ভোটে জিতেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাধন পাণ্ডে। এবার লোকসভা নির্বাচনেও কলকাতা উত্তর কেন্দ্রেও বড় ব্যবধানে জেতেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই লোকসভা কেন্দ্রের অধীন মানিকতলা বিধানসভা কেন্দ্রটি। এবার উপনির্বাচনেও এই কেন্দ্রে বিপুল ভোটে জিতবে তৃণমূল- প্রত্যয়ী নেতৃত্ব। কিন্তু তা সত্ত্বেও প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না শাসকদল। নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এদিন বৈঠক করেন TMC নেতৃত্ব।

বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, দলনেত্রীর নির্দেশ মতোই প্রচার কৌশল ও রণকৌশল ঠিক করতেই এদিন আলোচনা করেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পরেই প্রচার শুরু হবে। সুপ্তি পাণ্ডে জানান, তাঁরা একজোট হয়ে লড়াই করবেন। কোথায় কী কমতি আছে- সেইগুলি পর্যালোচনা করে রণনীতি ঠিক করা হচ্ছে।





Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...