Saturday, June 13, 2026

ফের অশান্ত জম্মু ও কাশ্মীর! রিয়াসির পর হামলা কাঠুয়া-ডোডায়, খতম জঙ্গি

Date:

Share post:

একের পর এক হামলায় ফের অশান্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। রিয়াসির হামলার তিনদিন কাটতে না কাটতেই ফের উপত্যকায় হামলা চালাল জঙ্গিরা। এবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। যদিও পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সংঘর্ষে এক জঙ্গিকে খতম করা হয়েছে। অন্যদিকে, কাঠুয়ার হামলার ঘণ্টাখানেক পরই জম্মু-কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর পোস্টেও হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনা সূত্রে এমনটাই খবর। এদিকে মঙ্গলবার জম্মুর কাঠুয়ায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান। বুধবার সেই জওয়ান শহীদ হয়েছেন বলে খবর।

সূত্রের খবর, কাঠুয়ার সেহাল গ্রামে আহত হয়েছিলেন সিআরপিএফ কনস্টেবল কবীর দাস। দ্রুত তাঁকে পাঠানো হয় হীরনগরের একটি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।এদিকে কাঠুয়ার হামলা নিয়ে জম্মু জোনের এডিজি আনন্দ জৈন বলেন, সীমান্তের ওপার থেকে ২ জঙ্গি সাইদা সুখাল গ্রামে প্রবেশ করে। তারা গ্রামের একটি বাড়িতে জল চায়। বাড়ির লোকজন ভয় পেয়ে যায়। পরে তারা খবর দেয় পুলিশে। খবর পেয়েই নিরাপত্তা বাহিনী ওই গ্রামে যায়। তবে পুলিশ গ্রামে ঢুকতেই এক জঙ্গি নিরাপত্তা বাহিনীর দিকে একটি গ্রেনেড ছোড়ে। তখনই গুলির লড়াই শুরু হয়ে যায়। তাতেই মৃত্যু হয় এক জঙ্গির। তার কাছ থেকে একটি ব্যাগ ও একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। অন্য আর এক জন জঙ্গির খোঁজ চলছে।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনা বাহিনীর একটি পোস্টে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় এখনওপর্যন্ত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন জওয়ান এবং ১ জন স্পেশাল পুলিশ অফিসার। আহতদের স্থানীয় হাসপাাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার গ্রুপ। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।


Related articles

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...