Saturday, April 4, 2026

লোকসভা ভোট মিটতেই নয়া সেনাপ্রধান পেল দেশ! কবে নেবেন দায়িত্ব?

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) মিটতেই নতুন সেনাপ্রধান পেতে চলেছে দেশ। জেনারেল মনোজ পাণ্ডের জায়গায় নতুন সেনা প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে (Upendra Diwedi) নিয়োগ করছে কেন্দ্র। আগামী ৩০ জুন জেনারেল মনোজ পাণ্ডের কাজের মেয়াদ শেষ হচ্ছে। আর সেদিনই নতুন সেনা প্রধান দায়িত্ব নেবেন উপেন্দ্র। মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনা সহকারী প্রধান বা ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্বভার নেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তবে ওই পদে মাত্র চার মাস থাকার পরই দেশের চিফ অফ আর্মি স্টাফ হতে চলেছেন তিনি।
এদিকে গত মাসেই সেনা প্রধান হিসাবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে এক মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। সূত্রের খবর, ১৯৮৪ সালে ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসের দায়িত্ব নেন উপেন্দ্র। ৩৯ বছরের সেনা হিসাবে কর্মজীবনে তিনি কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম রাইফেলসের সেক্টর কম্যান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন। 
 
এছাড়াও হিমাচল প্রদেশে নবম কর্পসের নেতৃত্বও দিয়েছেন লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী। ২০২২ সাল থেকে তিনি নর্থান আর্মি কম্যান্ডারের ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন। তবে একদিকে তিনি যেমন জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, ঠিক তেমনই সীমান্ত নিয়ে চিনের সঙ্গে আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...