Friday, June 26, 2026

কর্মীদের ডিএ-র পর হোমগার্ডদের ভাতা, সরকারের বড় ঘোষণা

Date:

Share post:

দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার কারণে স্থগিত হয়ে ছিল রাজ্য সরকারের একাধিক পরিকল্পনার বাস্তবায়ন। আচরণবিধি উঠে যেতেই রাজ্যের মানুষের কাছে একের পর এক সুখবর সাজিয়ে দেওয়া শুরু রাজ্য সরকারের। এবার রাজ্য সরকারের হোমগার্ডদের অবসরকালীন ভাতা এক লাফে ২ লক্ষ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হল নবান্নের তরফে।

মঙ্গলবারই সরকারির কর্মীদের একমাসের ডিএ বাড়তি দেওয়ার ঘোষণা করা হয়। বুধবারই ফের হোমগার্ডদের জন্য সুখবর রাজ্যের তরফে। ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এর ফলে কলকাতা ও রাজ্য পুলিসে কর্মরত প্রায় ১৮ হাজার হোমগার্ড ও তাঁদের পরিবার উপকৃত হবে।

প্রথমে হোমগার্ডদের অবসরকালীন ভাতা ছিল মাত্র ৫০ হাজার টাকা। পরে তা বাড়িয়ে ৩ লক্ষ করা হয়েছিল। এবার সেটাই ৫ লক্ষ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা রাজ্য পুলিসের ডিজি এবং কলকাতা পুলিস কমিশনারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোটের আগে কলকাতা পুলিস ওয়েলফেয়ার কমিটির তরফে এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। ভোট মিটতেই সেই দাবিতে সিলমোহর দিল নবান্ন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...