Saturday, April 4, 2026

মোদির সফরের আগেই গান্ধীমূর্তি ভাঙচুর! ইতালিতে খালিস্তানি ‘সন্ত্রাস’

Date:

Share post:

মোদি জমানায় গোটা বিশ্বে খালিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক এখন এমন হয়ে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদির সফরের সঙ্গে তাঁদের প্রতিবাদ প্রকট হয়ে উঠছে। এবার ইতালিতে খালিস্তানি হামলার শিকার মহাত্মা গান্ধীর মূর্তি। উদ্বোধনের কিছুক্ষণের মধ্যে মূর্তি ভাঙল খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। সেই সঙ্গে খালিস্তানি হুমকিও দেওয়া হল নিজ্জর খুনের প্রসঙ্গে। ঠিক একদিন পরেই দেশে জি-সেভেন সামিট শুরু হবে। সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদিও। তার আগে যেন ভারতের নজর কাড়তেই এই হামলা চালালো জঙ্গিগোষ্ঠী।

বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় দক্ষিণ ইতালির ব্রিনদিশি শহরে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এই শহরেই বুধবার মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করে ইতালির প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই মূর্তি ভেঙে ফেলে খালিস্তানি দুষ্কৃতীরা। মূর্তির পাদদেশে লেখা হয় খালিস্তানি হুমকি। সেখানে হরদীপ সিং নিজ্জরের খুনেরও প্রতিবাদ করা হয়।

১৪ জুন থেকে ইতালিতে শুরু হচ্ছে জি-সেভেন সামিট। সেখানেই যোগ দেবেন নরেন্দ্র মোদি। কার্যত তাঁর দৃষ্টি আকর্ষণ করতেই এই হামলা, দাবি রাজনীতিকদের। ইতালি প্রশাসনের পক্ষ থেকে ভারত সরকারকে গোটা ঘটনা জানানো হয়েছে বলে জানান ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বাণি রাও। সেই সঙ্গে ইতালি প্রশাসনকে দুষ্কৃতীদের গ্রেফতার ও দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে, এমনটাও জানান।

তবে মোদির সফরে খালিস্তানি সন্ত্রাস এই প্রথম নয়। ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী নারায়ণ মন্দিরে দেওয়াল লিখন হয় মোদির সফরের আগেই। এমনকি বিদেশে মহাত্মার মূর্তি ভাঙাও প্রথমবার নয়। গত বছর কানাডায় খালিস্তানিদের উপদ্রব বাড়ার পরে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেও খালিস্তানিরা গান্ধী মূর্তি ভেঙেছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...