Friday, April 3, 2026

বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু স্টেডিয়াম ভাঙার কাজ, কিন্তু কেন?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ শেষ হতেই না হতে ভেঙে ফেলা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। গতকাল এই মাঠেই খেলতে নেমেছিলেন রোহিত শর্মারা। ভারত-আমেরিকার ম্যাচটাই ছিল নাসাউ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ম্যাচ। এই ভেন্যুতে আর কোনও ম্যাচ নেই।আর সেই কারণে বুধবার ম্যাচ শেষ হতে না হতেই ভেঙে ফেলা হচ্ছে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। জানা যাচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই অস্থায়ী স্টেডিয়াম ভাঙার কাজ। অনুমান, ছয় সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

টি-২০ বিশ্বকাপে নিউ ইয়র্কে আর কোনও ম্যাচ বাকি নেই। শেষ ম্যাচ ছিল বুধবার। বিশ্বকাপের জন্য আইসেনহাওয়ার পার্ককে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রূপান্তরিত করা হয়েছিল। আর ম্যাচ শেষ হতেই স্টেডিয়ামটিকে আবার তার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে। জানা যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ আবার আগের মতো সময় কাটাতে পারবেন। স্টেডিয়ামটি এমন ভাবেই তৈরি করা হয়েছিল যাতে বিশ্বকাপের ম্যাচ শেষ হলেই সহজে ভেঙে ফেলা যায়। তবে সব কিছু খুলে ফেলা হলেও পিচ নিয়ে কীহবে তা এখনও ঠিক করা হয়নি। এই নিয়ে আইসিসি-র এক আধিকারিক বলেন, “ওরা যদি রাখতে চায় রাখতে পারে। তবে পিচের পরিচর্যা করতে হবে।“

তবে নাসাউ কাউন্টির পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। মাত্র তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করে তৈরি হয় এই স্টেডিয়াম। খরচ হয়েছিল আনুমানিক ২৫০ কোটি। আসন সংখ্যা ছিল ৩৪ হাজার। মাঠের পিচ আনা হয়েছিল ফ্লোরিডা থেকে।যাকে বলা হচ্ছে ড্রপ-ইন পিচ। জানা যাচ্ছে, এই পিচ ফ্লোরিডায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে আউটফিল্ড সরানো হবে না। সেটা যেখানে ছিল, সেখানেই থাকবে।

আরও পড়ুন- অবসরের পরেই অন্য ভূমিকায় সুনীল



Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...