Saturday, June 27, 2026

পুরসভার নিকাশি লাইনে নয়, ডি-ওয়ালের ফাটলের জন্যই পার্কস্ট্রিট মেট্রো জলমগ্ন

Date:

Share post:

রিমালের (Remal cyclone) দুর্যোগে পার্কস্ট্রিট মেট্রোর (Park Street Metro) বানভাসি ছবিটা এখনও কেউ ভুলতে পারেননি। সামান্য বৃষ্টিতেই এই মেট্রো স্টেশনের ভিতরে জল জমা নতুন কথা নয়। কিন্তু গত মে মাসে ঘূর্ণিঝড়ের সময় লাইনেও জল জমে যায়। এরপরই আঙ্গুল উঠতে শুরু করেছিল কলকাতা পুরসভার (KMC)দিকে। পাল্টা মেট্রো কর্তৃপক্ষকেই (Kolkata Metro) দায়ী সাব্যস্ত করেছিলেন পুর আধিকারিকরা। এরপর জল জমার আসল কারণ খুঁজতে মেট্রো ও পুরসভা কর্তৃপক্ষ যৌথভাবে পরিদর্শন করে। সেই পরিদর্শনেই পরিষ্কার হয়েছে, পুরসভায় নিকাশি লাইনে নয়, ফাটল ধরেছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের টানেলে অর্থাৎ ডি-ওয়ালে। তিনটি বেশ বড় গর্তও চিহ্নিত করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরসভার নিকাশি বিভাগের সঙ্গে যৌথভাবে এই সমস্যার সমাধানে নেমেছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা পুরসভার (KMC) তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেশন পরিদর্শন করে সমস্যার কেন্দ্রস্থল চিহ্নিত করা হয়েছে। শুরু হয়েছে ছিদ্র মেরামতির কাজও। যদিও ইট, বালি দিয়ে গর্ত বুজিয়ে প্লাস্টারের প্রলেপ দিয়ে মূল কাজ করাবে পুরসভার নিকাশি বিভাগই। প্রয়োজনে শ্রমিক দিয়ে সাহায্য করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...