Tuesday, June 9, 2026

অলিম্পিক্স নয়, কোপা আমেরিকাই লক্ষ্য মেসির

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলবেন না আর্জেন্তিনার তারকা লিওনেল মেসি। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। আর ২১ জুন থেকে শুরু কোপা আমেরিকা কাপ। আর এই টুর্নামেন্টে খেলার আগে মেসি জানিয়ে দিলেন অলিম্পিক্সে খেলবেন লিও।

অলিম্পিক্সে সব দলকেই অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে খেলতে হয়। কিন্তু সেই দলে তিন জন সিনিয়র ফুটবলারকে খেলানো যায়। এই নিয়ে আর্জেন্তিনার অধিনায়ক বলেন, “কোপার মাঝে অলিম্পিক্স নিয়ে ভাবা কঠিন। টানা দু’তিন মাস তা হলে ক্লাবের হয়ে খেলা হবে না। আর সেই সঙ্গে আমার বয়স বাড়ছে। এখন আর এতগুলো প্রতিযোগিতা খেলা সম্ভব হয় না। আমাকে বেছে খেলতে হবে। পর পর দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়।“

এদিকে মেসি জানিয়ে দিলেন ইন্টার মায়ামির হয়ে খেলেই অবসর নেবেন তিনি। এই নিয়ে মেসি বলেন, “আমার ফুটবল খেলতে ভাল লাগে। অনুশীলন করতে ভাল লাগে। জীবনে সব কিছু পাওয়া হয়ে গিয়েছে। সত্যি মাঝে মাঝে ভয় করে। মনে হয় সব শেষ হয়ে যাবে। ইউরোপ ছেড়ে মায়ামিতে আসার সিদ্ধান্তটা নেওয়া খুব কঠিন ছিল। তবে মনে হয় এটাই আমার শেষ ক্লাব।“

আরও পড়ুন- সবচেয়ে কঠিন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোনটি? লেগে গেল মেসি-এমবাপের ঝামেলা?


Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...