Sunday, April 5, 2026

চর্চায় মানিকতলা, এবার ফেসবুক পোস্ট শ্রেয়ার

Date:

Share post:

কিসের দ্বন্দ্ব? মা-মেয়ের মধ্যে আবার দ্বন্দ্ব হয় নাকি? যত্তসব গাঁজাখুরি গল্প। লিখে রাখুন, মানিকতলা কেন্দ্র থেকে মা রেকর্ড ভোটে জিততে চলেছেন। কানাঘুষো সব বিতর্কের সমাধান করে মাকে পাশে নিয়ে ছবি তুলে মিডিয়ায় পোস্ট। এবং সঙ্গে অবশ্যই প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। বিতর্কের অবসান।

মানিকতলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী কে হবেন, সে নিয়ে জল্পনার শেষ ছিল না। মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ সহ বিধানসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করার পরেই জট কেটে বসন্তের বাতাস। ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থী যে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে হতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। সকলকে নিয়ে চলার জন্য কোর কমিটি এবং নির্বাচনী আহ্বায়ক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সকালে পান্ডে পরিবারের বাড়িতে উপস্থিত কুণাল। দীর্ঘ বৈঠক। তারপর ফেসবুকে অর্থবহ পোস্ট।

শ্রেয়াও চাইছেন না অযথা বিতর্ক মাথাচাড়া দিক। যদিও এইসব বিতর্কের সূতপাতের কারণও শ্রেয়ার কিছু বক্তব্য। আর তাই ভোটের আগে কর্মী-নেতা ও সমর্থকদের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে দুপুরে সমাজ মাধ্যমে পোস্ট, ছবিতে দুজনের সঙ্গে কুণাল ঘোষও। সব বিতর্কের অবসান ঘটালেন শ্রেয়া। রাজনৈতিক মহল বলছে, মানিকতলায় কম করে ১০ গোলে এগিয়ে রয়েছে তৃণমূল।

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...