Friday, June 26, 2026

খেজুরিতে বিজেপির হামলা! মমতার নির্দেশে কর্মীদের পাশে দাঁড়াতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভরাডুবি। কিন্তু তাতে কী! যেখানে যেখানে জিতেছে, সেখানেই তৃণমূল কর্মীদের উপর বিজেপি (BJP) হামলা চালাচ্ছে বলে অভিযোগ। খেজুরিও তার ব্যতিক্রম নয়। সেখানে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার, তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেজুরি যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ও কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক।লোকসভা নির্বাচনের ফলের পরে বিজেপির ভাঁওতার বেলুন চুপসে গিয়েছে। বাংলায় ভরাডুবির পাশাপাশি দেশেও অবস্থা নড়বড়ে। কিন্তু এই পরিস্থিতিতেও যেখানে তারা জিতেছে সেখানেই অশান্তি ছড়াচ্ছে। বিরোধীদের উপর হামলা চালাচ্ছে। খেজুরি পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা ভোটে এই কেন্দ্রে জিতেছে পদ্ম শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী জেতার পর থেকেই এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির হাতে আক্রান্ত হচ্ছে তৃণমূল। এরপরেই সেখানে যেতে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন দলনেত্রী।

সূত্রের খবর, খেজুরি গিয়ে আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীদের সঙ্গে কথা বলবেন নেতা-নেত্রীরা। তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে একটি জনসভাও করবেন বীরবাহারা।





Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...