Thursday, June 25, 2026

যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার মৃত্যুর মুখে ৮০০০ শিশু, WHO-র রিপোর্টে চাঞ্চল্য!

Date:

Share post:

সময় গড়ালেও যুদ্ধ যেন পিছু ছাড়ছে না! ইজরায়েলি সেনার দাপটে ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা (Gaza Strip)। মুহুর্মুহু হামলার জেরে একেবারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে হাসপাতাল। একের পর এক হাসপাতাল। এমন পরিস্থিতিতে ভয়ঙ্কর তথ্য সামনে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গাজা ভূখণ্ডে বিনা চিকিৎসা এবং অনুষ্টিজনিত কারণে মৃত্যুর সঙ্গে লড়াই করছে কমপক্ষে ৮ হাজার প্যালেস্টাইনি শিশু (Palestine Children)! এদের সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম। এমন তথ্য সামনে আসতেই রীতিমতো দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। শিশুদের অবস্থা এতটাই সঙ্কটজনক যে তাদের খাওয়ার জন্য যেমন কোনো ওষুধ নেই তেমনি চিকিৎসার জন্য নেই কোনও হাসপাতাল। এখন শুধু মৃত্যুকে সামনে থেকে দেখা ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই।


ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিলম্বে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছনোর আবেদন জানিয়েছে তেল আভিভের কাছে। হু-র তরফে সাফ জানানো হয়েছে, একেবারে বিপর্যয়ের কিনারায় পৌঁছে গিয়েছে গাজা। অবিলম্বে যুদ্ধবিরতি না হলে শিশুমৃত্যুর মিছিল দীর্ঘতর হবে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। কিন্তু কতদিনে এই পরিস্থিতি বদল হয় সেদিকেই নজর থাকবে বিশ্বের।


দিন কয়েক আগেই রাষ্ট্রসংঘের এক পরিসংখ্যানে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা গিয়েছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে সারা পৃথিবীতেও যত শিশুর মৃত্যু হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে বছরভর গাজা ভূখণ্ডে নিহত প্যালেস্টাইনি শিশুর সংখ্যা। এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হয়েছে সেখানে। ইতিমধ্যে সেই সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছে গিয়েছে।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...