Tuesday, April 7, 2026

খ্যাতির বিড়ম্বনায় তাপসী, মেজাজ হারালেন ভক্তের কাণ্ডে!

Date:

Share post:

বলিউডের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) এবার বিপাকে। অনুরাগীর উপর রেগে গিয়ে এমন কাণ্ড ঘটালেন যে রাতারাতি খবরের শিরোনামে চলে এলে নায়িকা। গোটা ঘটনা মুহূর্তের ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social media)। আসলে মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহ থেকে একটি ছবির স্ক্রিনিং দেখে বেরোচ্ছিলেন তাপসী। তখনই ছবি ও নিজস্বী তোলার জন্য তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। তখন হয়তো প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। সেলিব্রেটি হলেও তাঁদেরও তো নানা রকমের মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু ফ্যানেরা তা বুঝতে চান না। যার খেসারত উল্টে দিতে হয় অভিনেতা অভিনেত্রীদেরই। ডাংকি গার্ল-এর ক্ষেত্রেও সেটাই ঘটলো।

অভিনেত্রী তাপসী পান্নু অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে রাজি না হওয়ায় এক ‘অবাধ্য’ ভক্ত গাড়ি পর্যন্ত নায়িকার পিছু নেন এবং ‘আবদার’ করতে থাকেন। রাগের মাথায় তাপসী (Taapsee Pannu) দ্রুত গাড়িতে উঠে সজোরে দরজা বন্ধ করে দেন। নায়িকার এহেন আচরণের সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তাপসী। ছবির শুটিংয়ের সেট থেকেও প্রায়ই বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ার করছেন তিনি। অভিনেত্রীর ভাইরাল কাণ্ডে নেটাগরিকদের একাংশ বলছে এটা অত্যন্ত উদ্যত মানসিকতার পরিচয়। গোটা বিষয়টাকে আরও ঠান্ডা মাথায় সামলানো উচিত ছিল বলেই মনে করছেন সমালোচকরা।

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...