Monday, April 6, 2026

এখনই কমবে না গরম! বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

খাতায় কলমে বর্ষাকাল (Rain) এসে গেলেও, বেশিরভাগ রাজ্যই এখনও বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে। বাংলাতেও একই অবস্থা। তার মধ্যেই বুধবার রাতে কলকাতা ও দক্ষিণবঙ্গের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে। আজ, বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস (Alipore Weather Office)। তবে বৃষ্টি শুরু হলেও এখনই গরম ও আর্দ্রতা কমার ইঙ্গিত নেই। বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি আসতে পারে বলে খবর।

বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহেরও ইঙ্গিত আছে। বৃহস্পতিবারই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও কলকাতা। বৃহস্পতিবারও বেলা গড়াতেই মেঘ ঘনাবে এই জায়গাগুলিতে, হবে বিক্ষিপ্ত বৃষ্টিও। তবে শুক্র ও শনিবার পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় রীতিমতো তাপপ্রবাহ চলবে বলেই সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এদিকে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন উত্তরবঙ্গ। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর। তবে দক্ষিণে ১৫ জুন, শনিবার থেকেই বাড়বে বৃষ্টি। রবিবার আরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...