Monday, March 16, 2026

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠে কী বললেন রোহিত?

Date:

Share post:

গতকাল আমেরিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। আমেরিকাকে ৭ উইকেটে হারায় রোহিত শর্মার দল । ম্যাচ জিতলেও প্রতিপক্ষকে সমীহ ভারত অধিনায়কের। জানালেন, আমেরিকা তাঁদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল।

এই নিয়ে ম্যাচের শেষে রোহিত বলেন, “ জানতাম রান তাড়া করা কঠিন হবে। যেভাবে আমাদের ব্যাটারেরা স্নায়ু ধরে রেখেছিল তার প্রশংসা করতেই হবে। ওই শিবম দুবে -সূর্যকুমার যাদবের জন্যই জিতলাম। পরিণত মানসিকতা দেখিয়ে লম্বা একটা জুটি গড়ে জেতানোর জন্য সূর্য এবং শিবমের কৃতিত্ব প্রাপ্য। দরকারের সময় সূর্যের থেকে যে আলাদা ব্যাটিং দেখতে পাওয়া যায় এটা আমরা সবাই জানি। অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে এটাই তো দরকার। যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে গিয়েছে তা আমাদের স্বস্তি দেবে।” এখানেই না থেমে রোহিত আরও বলেন, “বড় শান্তি। এখানে ক্রিকেট খেলা সোজা ব্যাপার ছিল না। তিনটে ম্যাচেই শেষ পর্যন্ত পড়ে থেকে জয় ছিনিয়ে নিতে হয়েছে। এই জয় আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।“

দলের প্রসংশার পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদেরও প্রসংশা করেছেন রোহিত। তিনি বলেন, “ ওরা অনেকেই দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলছে। ওদের উন্নতি দেখে খুব খুশি। গত বছর মেজর লিগ ক্রিকেটেও ওদের দেখেছিলাম। প্রত্যেকেই দারুণ পরিশ্রম করতে পারে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...