Wednesday, June 24, 2026

দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি, বিবৃতি দিয়ে জানালো অভিজাত মল কর্তৃপক্ষ

Date:

Share post:

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও না জানা গেলেও যত দ্রুত সম্ভব দক্ষিণ কলকাতার অভিযাত শপিং মল খুলে দিতেই প্রত্যাশী কর্তৃপক্ষ, শুক্রবারই বিবৃতি দিয়ে জানানো হল। সেই সঙ্গে রাজ্যের দমকল বিভাগ ও কলকাতা পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা।

মল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বেলা ১২টা নাগাদ আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই একদিকে অগ্নিনির্বাপনের কাজ শুরু করেন মলের কর্মীরা। অন্যদিকে ধোঁয়া বের করার কাজও শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরাও। যৌথ প্রচেষ্টায় কোনও হতাহতের ঘটনা ছাড়াই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

দমকল মন্ত্রী সুজিত বসু নিজে ঘটনাস্থলে পরিদর্শনে যান শুক্রবার। তিনিও জানান প্রায় দুঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মলের কর্মীরাও অগ্নিনির্বাপণে প্রশিক্ষিত এবং তাঁরা নিয়মিত এই বিষয়ে মক ড্রিল করেন বলেও দাবি করেন মল কর্তৃপক্ষ। বিগত ৯ বছর ধরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাঁরা গোটা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন বলেও জানান।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে শপিং মল কর্তৃপক্ষের সবথেকে বড় চিন্তা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা। তাঁরা জানান, বহু সংস্থা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বহু কর্মীর জীবন-জীবিকা এর উপর নির্ভরশীল। সেই সঙ্গে নিরাপত্তার দিকটিও তাঁরা নিয়মিত খেয়াল রাখেন। ফলে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শুক্রবারের দুর্ঘটনা অতিক্রম করা গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার থেকেই এই প্রতিষ্ঠানে বিভিন্ন সংস্থা ব্যবসায়িক কাজ শুরু করতে পারবে বলে জানান মলের সিনিয়র অপারেশনস ম্যানেজার কৃষ্ণ ঝা।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...