Saturday, March 28, 2026

বিজেপির মুখে ঝামা! সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ডায়মন্ড হারবারের SP-কে প্রশংসাপত্র কমিশনের

Date:

Share post:

ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের পরেই লজ্জা ঢাকতে ভোটের কারচুপির অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের মুখে ঝামা ঘষে দিল ডায়মন্ড হারবার কেন্দ্রে সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনার জন্য পুলিশ সুপারের প্রশংসা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার রাহুল গোস্বামীকে প্রশংসাপত্র পাঠানো হয়।

পুলিশ সুপার রাহুল গোস্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজীব কুমার চিঠিতে লেখেন, “গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের ২০২৪ সালের লোকসভার সাধারণ নির্বাচনের সফল পরিচালনার জন্য আপনার এবং আপনার সহকর্মীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের প্রশংসা করেন মুখ্য নির্বাচন কমিশনার।

অথচ ভোটের ফল প্রকাশের পরই বাজার গরম করতে ডায়মন্ড হারবারের ভোটগ্রহণে ভুয়ো কারচুপির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা-সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব। বাংলায় ব্যাপক ভরাডুবির পরে লজ্জা ঢাকতে ডায়মন্ড হারবারের দিকে আঙুল তুলেছিল পদ্ম শিবির। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৭ লক্ষেরও বেশি ভোটে রেকর্ড জয়ের পর ডায়মন্ড হারবারের মানুষের মতামত নিয়ে কোনও সন্দেহই নেই। এবার নির্বাচন কমিশনও গদ্দারদের মুখে ঝামা ঘষে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করায় ডায়মন্ড হারবারের পুলিশকে প্রশংসায় ভরিয়ে তুলল জাতীয় নির্বাচন কমিশন। মানুষের রায়েই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড মার্জিনে জয় হয়েছে তা ফের স্পষ্ট হয়ে গেল।

আরও পড়ুন- কোপার প্রস্তুতির মাঝেই নিজের পছন্দের দুই গোল নিয়ে মুখ খুললেন মেসি

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...