Saturday, April 4, 2026

মহা-জোটে ভাঙন! বিধানসভা নির্বাচনের আগে NCP-কে নিয়ে BJP-RSS দ্বন্দ্ব

Date:

Share post:

মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এবার অজিত পাওয়ার শিবিরের দিকে আঙুল তুলল আরএসএস। পাল্টা ফলাফলের জন্য বিজেপিকেই দায়ী করে উত্তর প্রদেশের উদাহরণ টেনে আনে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী। দুইয়ের দ্বন্দ্বে কার্যত লোকসভা নির্বাচন পার হলেও বিধানসভা নির্বাচনের আগেই জমে উঠেছে মহারাষ্ট্রের এনডিএ জোটের ‘পারস্পরিক সমীকরণ’।

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে আরএসএস-এর মুখপত্রে বিজেপির যে দুর্বলতাগুলিকে তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম বিজেপির দল ভাঙানোর রাজনীতি। প্রকাশ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বিজেপির সমালোচনা করার পাশাপাশি এবার মুখপত্রতে সরাসরি ও বিস্তারিত সমালোচনা তুলে ধরা হল। যেখানে স্পষ্ট উল্লেখ করা হল বিজেপি বিভাজনের রাজনীতি করেছে এবং তাদের সেই পন্থা ভুল।

মুখপত্রে দাবি করা হয়, মহারাষ্ট্রে শিবসেনা শিন্ডে শিবিরের সঙ্গে জোট করে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল। তা সত্ত্বেও এনসিপিকে ভাঙিয়ে অজিত পাওয়ার শিবিরকে জোটে যুক্ত করা হল। ফলে কংগ্রেস মনোভাবাপন্ন এনসিপি কর্মীদের সঙ্গে গেরুয়া শিবিরের বনিবনা না হওয়ায় পরাজয় হয় বিজেপির। একদিকে বিজেপির দল ভাঙানো নীতির সমালোচনা করা হয়, অন্যদিকে এনসিপি-কে যে সঙ্ঘ চায় না, তাও স্পষ্ট করে দেওয়া হয়।

একদিকে সামনে রাজ্যসভায় অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের সাংসদ হওয়া নিয়ে জল্পনা শুরু। অন্যদিকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোট অক্ষুণ্ণ রাখার পরিকল্পনায় আরএসএস মুখপত্র কঠিন চ্যালেঞ্জ এনে দিচ্ছে। পাল্টা এনসিপিও বিজেপিকে নিশানা করতে ছাড়েনি। ছগন ভূজবলের দাবি, ৪৮ আসনের মহারাষ্ট্রের লোকসভায় তাঁরা দুটি আসনে লড়াইয়ের সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে একটিতে জেতেন তাঁরা। বাকি আসনের বেশিরভাগ আসনে বিজেপি প্রার্থী দিয়েছিল। উত্তরপ্রদেশে বিজেপি যেভাবে ধরাশায়ী হয়েছে, তা নিয়েই পাল্টা খোঁচা দেন ভুজবল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...