Thursday, June 25, 2026

অগ্নিমূল্য বাজার, মে মাসে রিটেল মার্কেটে রেকর্ড দাম বৃদ্ধি!

Date:

Share post:

তাপমাত্রার পারদের থেকেও দ্রুত চড়ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির (Increase in prices of goods)গ্রাফ। মে মাসে খুচরো বাজারে (Price hike in retail market) জিনিসের দাম ২.৬১ শতাংশ বেড়েছে, যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার কেন্দ্রের তরফে দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, হোলসেল প্রাইস ইনডেক্স অনুযায়ী গত এপ্রিল মাসে খুচরো বাজারে দামবৃদ্ধির হার ছিল ১.২৬ শতাংশ। মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৬১ শতাংশ! মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

মোদি জমানায় নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে জীবনদায়ী ওষুধ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। এই নিয়ে চলতি বছরে পরপর তিনমাস জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রাথমিকভাবে খাদ্য সামগ্রীর দাম, খাদ্যপণ্যের উৎপাদনে ব্যয় বৃদ্ধি, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, অন্যান্য উৎপাদিত সামগ্রীর দাম বৃদ্ধির কারণে মে, ২০২৪-এ মূল্যস্ফীতির উর্দ্ধমুখী হার লক্ষ্য করা গেছে । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে ৯.৮২ শতাংশ, এপ্রিলে যা ছিল ৭.৭৪ শতাংশ। সবজি-আনাজের দাম এপ্রিল মাসে ছিল ২৩.৬০ শতাংশ, মে মাসে ৩২.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ ৫৮.০৫ শতাংশ, আলু ৬৪.০৫ এবং মশলাপাতির দাম ২১.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...