Thursday, June 25, 2026

বৃষ্টির কারণে কানাডা ম্যাচের আগে অনুশীলন বাতিল ভারতের, ম্যাচ ঘিরে অনিশ্চিয়তা

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। আমেরিকাকে হারিয়ে ইতিমধ্যে সুপারে আটে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত তিনটে ম্যাচের মধ্যে তিনটে জিতেছে ভারতীয় দল। শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে জয়ই লক্ষ্য রোহিতদের। এই ম্যাচ হবে ফ্লোরিডায়ায়। ফ্লোরিডায়ায় যা অবস্থা তাতে চিন্তার ভাঁজ। কারণ বৃষ্টির। বৃষ্টির কারণে ম্যাচের আগে অনুশীলনে নামতে পারেনি ভারতীয় দল। ফ্লোরিডায়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সেই কারণে অনুশীলন করতে পারেননি রোহিতেরা।

শনিবার ফ্লোরিডায়ার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিয়োনাল পার্ক স্টেডিয়ামে খেলা হওয়ার কথা। এই মাঠে ভারত এবং কানাডা ছাড়াও খেলা রয়েছে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের। কিন্তু ফ্লোরিডায়ায় যা অবস্থা, সেই পরিস্থিতিতে সেই সব ম্যাচ আদৌ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। বৃষ্টির কারনে ম্যাচ বাতিল হলে, ভারতের কোন সমস্যা না হলেও, সমস্যায় পড়বে পাকিস্তান। ছিটকে যাবে তারা। পাকিস্তানের ম্যাচ ভেস্তে গেলে তাদের সুপার আটে ওঠা আর সম্ভব হবে। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠতে শেষ ম্যাচ জিত্তেই হবে বাবর আজমদের।

এদিকে ভারত-কানাডা ম্যাচ নিয়ে অনিশ্চিয়তা দেখা দিলেও, আয়োজকদের দাবি, বৃষ্টিতেও কোনও সমস্যা হবে না। কারণ স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা যথেষ্ট উন্নত। তাই বৃষ্টি হলেও মাঠ শুকিয়ে ম্যাচের আয়োজন করা যেতে পারে বলে জানান তারা।

আরও পড়ুন- আজ থেকে শুরু ইউরো, প্রথম ম্যাচে নামার আগে বিপাকে ফ্রান্স


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...