Thursday, April 2, 2026

আজ থেকে শুরু ইউরো, প্রথম ম্যাচে নামার আগে বিপাকে ফ্রান্স

Date:

Share post:

আজ থেকে শুরু হতে চলেছে ইউরো কাপ। প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড। ইউরোর প্রস্তুতিতে ব্যস্ত সব দল। তবে তার আগে বিপর্যয় ফ্রান্স শিবিরে। ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপে, ডেম্বেলে,কোমানরা। এমনকি জানা যাচ্ছে, জ্বর হয়েছে কোচ দিদিয়ে দেশঁরও। ভাইরাসের কারণের দলের সঙ্গে অনুশীলন করেননি এমবাপে। জানা যাচ্ছে, জিমে একা গা ঘামান তিনি।

১৮ জুন ইউরো অভিযান শুরু করতে চলেছে ফ্রান্স। প্রথম ম্যাচে তাদের সামনে অস্ট্রিয়া। তবে তার আগে বিপাকে দল। জানা যাচ্ছে, ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলারের জ্বর হয়েছে। এই নিয়ে ডেম্বেলে জানিয়েছেন, তাঁর জ্বর হয়েছিল। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মনে করছেন তিনি। ডেম্বেলে বলেন, “আমি এখন অনেকটা ভাল আছি। গত সপ্তাহে আমার জ্বর হয়েছিল। প্রথম আমিই জ্বরে আক্রান্ত হই। এখন ভাল আছি। দলের সকলেই সুস্থ হয়ে উঠছে। দু’-এক দিনের মধ্যে সকলে সুস্থ হয়ে যাবে।”

গত বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ফ্রান্স। আর্জেন্তিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় এমবাপেদের। তবে ইউরোতে কোনরকম ভুল করতে চায় না দেশঁর দল। তা যেন একপ্রকার জানিয়ে দেন এমবাপেরা।

আরও পড়ুন- জল্পনার অবসান, লাল-হলুদে দিমিত্রিওস


Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...