Tuesday, June 16, 2026

মোহন ভাগবতের পরে ইন্দ্রেশ কুমার: আরএসএস সমালোচনার মুখে বিজেপি

Date:

Share post:

লোকসভা নির্বাচনে আরএসএস-এর কোনও মতামত নেয়নি বিজেপি। নির্বাচনে ভরাডুবির পরে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একের পর এক বিজেপির ভ্রান্ত নীতি সমালোচনা করেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এবার বিজেপির খারাপ ফলের পরে বিজেপির ‘ঔদ্ধত্য’ নিয়ে সমালোচনায় সরব আরেক আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।

ধর্মীয় ইস্যুতে দেশে নির্বাচন পরিচালনা করেছে বিজেপি, বিরোধীদের পক্ষ থেকে বারবার নির্বাচন কমিশনে এনিয়ে অভিযোগ জানানোর পরেও বিজেপির তোষামোদ করতে থাকা কমিশন গোটা নির্বাচন প্রক্রিয়ায় কোনও পদক্ষেপ নেয়নি। এবার বিজেপির সেই ‘রামনাম’কেই কাঠগড়ায় তুললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।

তিনি দাবি করেন, “যে রাজনৈতিক দল (রামের প্রতি) ভক্তি দেখিয়েছে কিন্তু উদ্ধত হয়ে গিয়েছে তারা থেমে গিয়েছে ২৪১-এ।” ঠিক এভাবেই মোহন ভাগবতও বিজেপির ঔদ্ধত্যকে কাঠগড়ায় তুলেছিলেন। কার্যত গোটা নির্বাচনে যেভাবে ‘মোদি গ্যারান্টি’র নামে গোটা সরকার, বিজেপি এমনকি আরএসএস-এর নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকাকে খাটো করে দেখিয়েছেন, তারই সমালোচনায় প্রকাশ্যে সরব আরএসএস নেতারা। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মোদি যেভাবে ফলাফলের পরে ‘একসাথে চলো’ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এনডিএ জোটের নেতাদের, তাতেই প্রকাশ্যে তাঁর অহংকার ভাঙাকে বিদ্রুপ আরএসএস-এরও।

যদিও আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার নির্বাচনের ফলাফলকে ধর্মীয় তত্ত্ব দিয়েই ব্যাখ্যা করেছেন। তাঁর মতে I.N.D.I.A. জোট সদস্যরা রামের প্রতি ভক্তি দেখায়নি বলে তাঁরা ২৩৪ আসনে থেমে গিয়েছেন। অন্যদিকে এনডিএ জোট সদস্যরা রামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই সরকার গঠন করতে পেরেছেন। কার্যত রাজনীতির ভিতরে ধর্মীয় বিষ মেশানোর কোনও প্রচেষ্টাই যে আরএসএস ছাড়ছে না, তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...