Wednesday, June 24, 2026

‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন জিৎ!

Date:

Share post:

খালি গায়ে মিষ্টি হাসি মুখে প্রকাশ্যে রোনভ। নামটা অনেকেই না চেনা হলেও মাস ছয়েকের শিশুর বাবাকে একডাকে চেনে বাংলা ও বাঙালি। কথা হচ্ছে সুপারস্টার জিতকে (Jeet) নিয়ে। ছেলের জন্মের ঠিক ৬ মাস পর তাঁকে সকলের সামনে আনলেন ‘বুমেরাং’ (Boomerang) অভিনেতা। সমাজমাধ্যমে ছেলের তিনটে ছবি দিয়েছেন বাংলা ছবির ‘বস’। প্রথম ছবিতে একা পায়ের উপর পা তুলে শুয়ে আছে ছোট্ট রোনভ, যা দেখে নেটিজেনরা বলছে এক্কেবারে ‘বাপ কা বেটা’। দ্বিতীয় ছবিতে স্ত্রী কন্যার সঙ্গেই ছেলে কোলে অভিনেতা আর তৃতীয় ছবিতে গোটা মদনানি পরিবারকে দেখা গেছে।

কন্যা সন্তান হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হয়েছেন জিৎ এবং মোহনা। চলতি বছর মকরসংক্রান্তির দিন ছেলের জন্ম হয়। এরপর থেকে তাঁকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে জিতের নতুন ছবি ‘বুমেরাং’। বেশ প্রশংসিত হয়েছে এই সিনেমা। এই প্রথমবার রুক্মিণী মৈত্রের সঙ্গে জুটি বাঁধলেন টলিউডের ‘সাথী’ সাফল্যের পরই ছেলেকে সমাজমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। আর ছবি আপলোড হওয়া থেকেই নায়কের পেজে শুভেচ্ছার বন্যা।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...