Wednesday, April 8, 2026

কসবার অভিজাত শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন, আতঙ্কিত কর্মীরা 

Date:

Share post:

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। শুক্রবার দুপুরে রুবির (Ruby) কাছে একটি অভিজাত শপিং মলের (Shopping Mall) তিন তলায় আচমকাই আগুন লাগে। ব্যস্ত সময় শপিং মলের ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। ঘটনার সময় শপিং মলে ভিতরে ছিলেন বহু মানুষ। আতঙ্কে তাঁরা রীতিমতো প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ৪ ইঞ্জিন। মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের উপরতলায় যেখান ফুড কোর্ট রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। তবে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
তবে এদিন কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। অসুস্থদের অনেককেই পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নিরাপদেই নীচে নামিয়ে আনা হয়। এক প্রত্যক্ষদর্শীর মতে, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়ায় ভরে যায়। তার জেরেই সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...