Wednesday, June 24, 2026

জামাইষষ্ঠীতে নিমন্ত্রণ করে যুবককে খুন, আটক স্ত্রী

Date:

Share post:

স্ত্রীয়ের পরকীয়ার খেসারত দিলেন যুবক। ঘটা করে জামাইষষ্ঠীতে স্বামীকে নিমন্ত্রণ করে প্রেমিককে দিয়ে স্বামীকে খুনের অভিযোগ যুবতীর বিরুদ্ধে। হুগলির বৈদ্যবাটির এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তর শাগরেদ প্রেমিককে খুঁজছে শ্রীরামপুর থানার পুলিশ (Srirampore Police)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওড়া মাকরদহের বাসিন্দা দীপঙ্কর কুণ্ডু (৪৪) গত আড়াই বছর ধরে বৈদ্যবাটির (Baidyabati , Hooghly) মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী-পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন। সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে রোজ বাড়ি ফিরতেন না। সেই ফাঁকে তাঁর স্ত্রী জ্যোতি কুণ্ডু প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিবাহ বহিঃভূত সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ মৃতের বোনের। এই নিয়ে লাগাতার চলছিল অশান্তি। বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে দীপঙ্করকে ডেকে প্রেমিককে দিয়ে কুপিয়ে খুন করানোর অভিযোগ উঠেছে স্ত্রী জ্যোতির বিরুদ্ধে। শ্রীরামপুর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জ্যোতিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রেমিক রিজু মাঝির সন্ধান চলছে। বুধবার রাতে নির্জন এলাকায় দীপঙ্করকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতালেই মৃত্যু হয় যুবকের।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...