Wednesday, March 4, 2026

গানের পাশাপাশি কবিতা পাঠেও ইমন চক্রবর্তী, মঞ্চে পরিবেশিত হলো হিয়ার মাঝে

Date:

Share post:

সঙ্গীতের দুনিয়ার এক সুপ্রসিদ্ধ নাম ইমন চক্রবর্তী। রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক বাংলা গান, লোকগান সব ধরনের গানে, আর সব বয়সের শ্রোতাদের মানে যাকে কিনা বলে ‘আট থেকে আশি’, এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন সুরে, সুরে। গান করেন, অভিনয়ও করেছেন, সামাজিক কাজেও নিজেকে জড়িয়ে রেখেছেন।এবার মঞ্চে গানের পাশাপাশি কবিতা পাঠ করলেন ইমন। নিজের ভালোলাগা ভূমিকা গুলো একে, একে পূরণ করার এই সুযোগ একদমই হাতছাড়া করতে চাননি শিল্পী ইমন।

গত ৯ জুন মহাজাতি সদনে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের ” হিয়ার মাঝে”, গানে ও কবিতায় ছিলেন ইমন চক্রবর্তী, কবিতায় শৌভিক ভট্টাচার্য। রবীন্দ্রনাথের গানের পাশাপাশি ছিল বাংলা ছবির গান, তুমি যাকে ভালোবাস থেকে টাপাটিনি , বিস্তৃর্ণ দুপারে, বিপুল তরঙ্গ রে, নানা রঙের গানের ডালি নিয়ে হাজির হন ইমন, উপরি পাওনা ছিল ইমনের কন্ঠে স্বরচিত কবিতা পাঠ। অন্যদিকে শৌভিক ভট্টাচার্যের তৈরি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শর্ট ফিল্মের ট্রেলার মুক্তি পেল একই মঞ্চে। শৌভিক ভট্টাচার্য পাঠ করলেন সোজাসুজি , হঠাৎ দেখা ( রবীন্দ্রনাথ ), আমাকে জাগাও ( শক্তি চট্টোপাধ্যায় ), তিন পাহাড়ের গান ( বীরেন্দ্র চট্টোপাধ্যায় ) , শাবরীনা কাপুরকে চেনেন ( শৌভিক বন্দোপাধ্যায় ) এর মতো অনেক দিকপালদের লেখা ।

আরও পড়ুন- রাজ্যের হাতেই ফেরানো হোক দায়িত্ব! কেন্দ্রের নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে সরব হলেন ব্রাত্য

 

 

spot_img

Related articles

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...