Monday, April 6, 2026

ক্যান্সারেও কাবু নন, তিন সন্তানকে নিয়ে ‘প্রথমবার’ প্রকাশ্যে কেট মিডলটন

Date:

Share post:

মার্চ মাসে তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপর থেকে পাপারাৎজিদের একাধিক গুঞ্জনে ভরে যায় নেটদুনিয়া। তবে কয়েকমাসের কেমো থেরাপি যে তাঁর সৌন্দর্যে এতটুকু মলিনতা আনতে পারেনি তা শনিবার আরও একবার চাক্ষুষ করল গোটা দুনিয়া। তিন সন্তানকে নিয়ে প্রকাশ্যে দেখা গেল কেট মিডলটনকে।

শনিবার সকাল ১০টা নাগাদ বাকিংহাম প্যালেসে ঘোড়ার গাড়িতে ঢুকতে দেখা যায় যুবরানি কেটকে। সঙ্গে ছিলেন স্বামী উইলিয়াম, তিন সন্তান – প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট ও প্রিন্স লুইস। আগের মতই হাসি মুখ। এতটুকু কষ্টের দাগ নেই সেই হাসিতে। উৎসাহী মানুষকে হেসে যেন মনের জোর দিলেন তিনি।

বাকিংহাম প্যালেসে শনিবার ইংল্যান্ডের সেনাবাহিনীর ফ্লাইপাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুবরাজ উইলিয়াম সপরিবারে উপস্থিত হন। লন্ডনে রাজতন্ত্র বিরোধী আন্দোলন সম্প্রতি মাথাচাড়া দেওয়ায় রাজপরিবারের অভিবাদন গ্রহণ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ। আর ডিসেম্বরের পরে সব আগল সরিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেট মিডলটন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...