Friday, April 3, 2026

মহেশতলায় ভ.য়াবহ বি.স্ফোরণ! বি.কট শব্দে ভে.ঙে পড়ল আস্ত বাড়ি

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দ!তীব্রতা এতটাই বেশি যে ভেঙে পড়ল আস্ত বাড়ির একাংশ। ওই বহুতল বাড়িটির বারান্দায় বিস্ফোরণ হয় বলে খবর। বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মহেশতলায় গোপালপুর সরকার পাড়ায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ব্যাপক তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটির অনেকটা অংশ।

বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪। আহতদের নিকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎাসধীন তাঁরা। কারও হাত ঝলসে গিয়েছে। কারও মাথা ফেটে গিয়েছে। কারও মুখ পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি।

আরও পড়ুন- কুয়েত থেকে কলকাতায় নিথর দ্বারিকেশ, বিমানবন্দরে হাজির দমকলমন্ত্রী


 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...