Tuesday, June 23, 2026

বাড়ছে তাপপ্রবাহ, স্কুলগুলিকে মর্নিং ক্লাস করার নির্দেশ শিক্ষা দফতরের

Date:

Share post:

আগামী সপ্তাহের আগে বর্ষা (Monsoon) আসার সম্ভাবনা নেই। উত্তরে যতই বৃষ্টি হোক না কেন দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত বঙ্গ জীবন। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুল খুলে যাওয়ায় তাপপ্রবাহের জেরে বিপাকে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। পড়ুয়াদের শাস্তির কথা ভেবে উদ্বিগ্ন অভিভাবকদের জন্য সুখবর স্কুল শিক্ষা দফতর (School Education Department)। গরম থেকে বাঁচতে ৬০ শতাংশ স্কুলে মর্নিং ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন স্কুলে পঠন-পাঠনের সময়সীমা পরিবর্তনের জন্য এর আগেই মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে অনুমতি দিয়েছিল রাজ্য সরকার।পর্ষদকে পাঠানো অ্যাডভাইজরিতে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়, যে এলাকায় যে স্কুল অবস্থিত, সেখানকার আবহাওয়া বিবেচনা করে জুনের বাকি দিনগুলিতে ক্লাসের সময়সূচি পালটানো যেতে পারে। তবে এমনভাবে সেই কাজটা করতে হবে, যাতে পড়াশোনা ব্যাহত না হয়।সূত্রের খবর সকালে ক্লাস করার জন্য শিক্ষা দফতরকে চিঠি দেয় স্কুলগুলি। এরপরই মর্নিং ক্লাস চলাকালীন স্কুল পরিদর্শনের জন্য পরিদর্শককে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...