Saturday, June 27, 2026

স্নেহা গুপ্তার দুরন্ত পারফরমেন্সে উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে জয়ী মুর্শিদাবাদ কুইন্স

Date:

Share post:

রবিবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লীগে হারবার ডায়মন্ডসকে ২৫ রানে হারিয়েছে মুর্শিদাবাদ কুইন্স। স্নেহা গুপ্তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে এই জয় ছিনিয়ে নেয় তারা। স্নেহা গুপ্তা ৫৭ বলে ১০ টি বাউন্ডারি সহ ৬৩ রান করেন। যেখানে মুর্শিদাবাদ কুইন্সের হয়ে প্রিয়াঙ্কা সরকার (৩-১৮) এবং শ্রায়োসি আইচ (২-১৯) বলে সাফল্য পান।

প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ কুইন্স ২০ ওভারে দু উইকেটে ১৩৩ রান করে। রান তাড়া করতে নেমে হারবার ডায়মন্ডস গুরুত্বপূর্ণ মুহুর্তে উইকেট হারায় এবং ক্রমেই লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান তুলতে সক্ষম হয়।। ঝুমিয়া খাতুন সর্বোচ্চ ২৯ রান করেন।
হারবার ডায়মন্ডসের হয়ে প্রিয়াঙ্কা ভাখারিয়া ও মৌলি মন্ডল একটি করে উইকেট নেন।

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...