Saturday, April 4, 2026

দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে অশান্ত শালিমার! উত্তেজনা থামাতে মোতায়েন র‍্যাফ

Date:

Share post:

পার্কিং (Parking) ও প্রোমোটিং সিন্ডিকেটের (Promoting Syndicate) জেরে বিবাদ! আর সেই ঝামেলাকে কেন্দ্র করেই রবিবার দুপুরে অশান্ত হয়ে উঠল শালিমার (Shalimar) স্টেশন সংলগ্ন এলাকা। শিয়ালদহ বা হাওড়ার মতো ব্যস্ত না হলেও বর্তমানে শালিমার স্টেশন থেকে প্রচুর দুরপাল্লার ট্রেন ছাড়ার কারণে বেশ জনসমাগম হয় সেখানে। রবিবারও সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেট নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা চরমে পৌঁছয় বলে খবর। পুলিশকে অমান্য করেই চলে দুপক্ষের মধ্যে ইটবৃষ্টি। এমনকি স্টেশনের বাইরে রাখা একাধিক গাড়ি ও বাইকে চলে ভাঙচুর। তবে এখানেই শেষ ন্য, বাড়িতে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিংয়ে মালপত্র সরবরাহ নিয়ে অনেকদিনের ঝামেলা রয়েছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এমনকী পার্কিংয়ের টাকা ভাগাভাগি নিয়েও দুপক্ষের মধ্যে অশান্তি ছিল। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেয়। এদিন একটি টোটো পার্কিং নিয়ে গন্ডগোলের  শুরু। স্থানীয় সূত্রে খবর, একজনের টোটো উল্টে দেওয়া হয়েছিল। সেই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। পরে নিজেদের মধ্যে মিটমাট করে নেয় দুপক্ষই। এদিকে রবিবার স্থায়ী মীমাংসার জন্য দুপক্ষের মধ্যে আলোচনাসভার আয়োজন করা হলেও সমস্যা সমাধান তো দূর ফের তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পাশাপাশি রীতিমতো ভাঙচুর চালানো হয় শালিমার স্টেশন লাগানো পার্কিং এলাকায়। কয়েকটি বাইকও ভেঙে দেওয়া হয়।

তবে এদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে উত্তেজনা দমন করতে এলাকায় নামানো হয় র‍্যাফ। কিন্তু ঘটনার পর থেকেই এলাকা থমথমে রয়েছে বলে খবর। পাশাপাশি নতুন করে আর যেন কোনও অশান্তি না হয় সেকারণে ইতিমধ্যে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আধাসেনাও মোতায়েন রয়েছে এলাকায়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...