Friday, June 26, 2026

ক্রমশই খারাপ হচ্ছে পরিস্থিতি! শুরু উত্তর সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকাজ 

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি। সেকারণেই লাগাতার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। খারাপ আবহাওয়ার কারণে রবিবারও উত্তর সিকিমে (North Sikkim) আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ থমকে গেলেও সিকিম সরকার সূত্রে খবর, সোমবার বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মঙ্গলবার থেকেই পুরোদমে উদ্ধারকাজ (Rescue Operation) শুরু করা যাবে বলে খবর।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, লাচুং থেকে মঙ্গন পর্যন্ত তিনটি জায়গায় বড় ধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে রবিবার। আর সড়কপথের যা অবস্থা, তাতে হেঁটে যাওয়া রীতিমতো কষ্টসাধ্য। পর্যটকদের মধ্যে শিশু, মধ্য বয়সী ও বয়স্করা রয়েছেন। স্বাভাবিকভাবেই সঙ্গে রয়েছে প্রচুর জিনিসপত্র। এই অবস্থায় প্রায় ১৫ কিলোমিটার রাস্তা হেঁটে পার করা এক প্রকার অসম্ভব। তাই আপাতত তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার বৈঠকে বসেন লাচুংয়ের প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, সোমবারের বদলে মঙ্গলবার থেকে উদ্ধারকাজ শুরু হবে। সেই সঙ্গে পর্যটকদের আশ্বাস দিয়ে জানানো হয়, সঙ্গে থাকা ভারী জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। যাতে পর্যটকদের হেঁটে পার হতে অসুবিধা না হয়। আর সেই মতো সোমবার একটু আবহাওয়া ঠিক হতেই এয়ারলিফ্টের মাধ্যমে পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। সিকিম সরকার উদ্ধারকাজের জন্য একটি কোর টিমও গঠন করেছে। যারা প্রতিনিয়ত বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রাখছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...