Friday, June 19, 2026

বেপরোয়া গতির জের! বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু যুবকের

Date:

Share post:

মত্ত অবস্থায় বেপরোয়া গতির জের! ফের খাস কলকাতায় (Kolkata) পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাবে বলে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। পরিবারের সদস্যদের জানিয়েছিলে রাতে সেখানেই থাকবে। কিন্তু ভোরবেলা বাড়ি ফেরার পথে মৃত্যু হল বলে গিয়েছিলেন, রাতে থাকবেন বন্ধুর বাড়িতেই। রবিবার ভোরে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বৈষ্ণবঘাটা-পাটুলি টাউনশিপের বাসিন্দা আকাশ মহাকালের (১৯)। ই এম বাইপাসের (EM Bypass ) সার্ভে পার্ক থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ওই যুবক মত্ত অবস্থায় ছিল এবং তাঁর মাথায় হেলমেট ছিল না।

পরিবারের একমাত্র সন্তান আকাশ মুকুন্দপুরের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁর বাবা পেশায় গাড়িচালক। পরিবার সূত্রের খবর, মাস ছয়েক আগে বাইক কিনেছিল আকাশ। শনিবার রাত আটটা নাগাদ তপসিয়ায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরোয়। এরপর রাত ১১টা নাগাদ মায়ের সঙ্গে শেষ বার ফোনে কথা হয় আকাশের। শনিবারের রাত কাটতে না কাটতেই রবিবার ভোরে সার্ভে পার্ক থানার পুলিশ ফোন করে ওই তরুণের পরিবারকে মৃত্যু সংবাদ জানায়। এদিকে তদন্তে নেমে পুলিশ জেনেছে, রুবির দিক থেকে বেপরোয়া গতিতে বাইক নিয়ে আসার সময়ে লোহার গার্ডরেলে ধাক্কা মারে আকাশের বাইক। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে সে। বাইকটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। এরপরই বিষয়টি নজরে আসতেই টহলরত পুলিশকর্মীরা দ্রুত ওই তরুণকে কাছেরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

হাসপাতাল সূত্রের খবর, আকাশের মাথার পিছন দিকে আঘাত লেগেছিল। ইতিমধ্যে বাইকটি আটক করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, পার্টিতে মদ্যপানের আয়োজন ছিল। রাত সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফেরার জন্য বেরোন আকাশ। তার ঘণ্টা দেড়েক পরে, ভোর পাঁচটা নাগাদ ঘটে দুর্ঘটনা। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, ওই তরুণ মত্ত অবস্থায় ছিলেন। সেই সঙ্গে বাইকের গতিও ছিল অত্যন্ত বেশি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পুরো ঘটনাটি স্পষ্ট হবে বলেই জানিয়েছে পুলিশ। আকাশের অকালমৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন আকাশের মা-সহ পরিবারের বাকি সদস্যেরা।

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...