Saturday, April 4, 2026

ভোট মিটতেই রাজনৈতিক প্রতিহিংসা! সন্দেশখালির ‘সত্য ফাঁস’ করে তৃণমূলে যোগ দিতেই সিরিয়াকে হেনস্থা BJP-র

Date:

Share post:

বিজেপির (BJP) সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে নোংরা রাজনীতির পর্দা ফাঁস করে লোকসভা ভোটের (Loksabha Election) আগেই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করেছিলেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তিনি জানিয়েছিলেন সন্দেশখালিকে যারা অশান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে। পাশাপাশি সন্দেশখালির ঘটনা যে পুরোপুরি বিজেপির সাজানো সেকথাও প্রমান সহ বুঝিয়ে দেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বসিরহাটের সেই নেত্রী সিরিয়া পারভিনকেই (Syria Parveen) এবার রাতের অন্ধকারে হেনস্থার অভিযোগ উঠল। রবিবার রাতে বাদুড়িয়া থানার যদুরাটি এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সিরিয়ার অভিযোগ, রবিবার রাতে নিজের দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেইসময় বাদুড়িয়ার যদুরাটিতে তাঁর গাড়ি দাঁড় করিয়ে প্রথমে তাঁকে ঠেলে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাঁকে হেনস্থা করা হয়। এমনকি, তাঁর গাড়ির চালককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি এবং আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সিরিয়া। সিরিয়ার আরও দাবি, আমি কাজ শেষ করে ফিরছিলাম। যদুরাটি নতুন হাটখোলা বাজার শেষ করে এগিয়ে আসতেই বিশেষ কাজে গাড়ি দাঁড় করাতে বলেছিলাম চালককে। কিন্তু গাড়ি পুরোপুরি দাঁড় করানোর আগেই একটা ছেলে আমার উপর হামলা চালায়। আমাকে বলে, “বিজেপি থেকে তৃণমূলে এসেছেন দালালি করার জন্য? কী করতে পারি দেখবেন”? এরপর আমার গাড়িচালক প্রশ্ন করায়, ওকে টেনে বার করে বেধড়ক মারধর শুরু করে। আমি গাড়ি থেকে বেরোতে গেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। আমার নিরাপত্তারক্ষী না থাকলে আরও বিপদ হত। কে এসেছিল তদন্ত করে দেখা হোক। সাইকেলে করে এসেছিল এক জন। ওর পিছনে কত জন ছিল জানি না। আমার মনে হয় ওরা বিজেপি সমর্থিত আইএসএফ কর্মী। আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। কিন্তু এলাকারই ছেলে।

এদিকে ঘটনার পর রবিবার রাতেই বাদুড়িয়া থানায় অভিযোগও দায়ের করেছেন সিরিয়া। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তবে সিরিয়া যে এর শেষ দেখে ছাড়বেন তা ইতিমধ্যে তিনি স্পষ্ট করেছেন।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...