Wednesday, June 17, 2026

যেমন কথা তেমন কাজ, জিতেই আরামবাগের উন্নয়নে ঝাঁপালেন মিতালি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত আরামবাগ দিয়েই তাঁর প্রচার শুরু করেছিলেন। কিন্তু ফসল ফলেনি। প্রার্থী চয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোকে আরামবাগে ফের জয় তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ছাপোষা, নিম্নবিত্ত পরিবারের মিতালি বাগকে লড়াইয়ের।ময়দানে নামিয়ে দেন মমতা। তাতেই ম্যাজিক। এবার মানুষের বিশ্বাস, ভরসা রাখার পালা।

তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দিলে তা পূরণ করতে হবে। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে হবে। মিতালি বাগ সাংসদ নির্বাচিত হওয়ার পরেই প্রতিশ্রুতি রক্ষার কাজে নেমেছেন। নির্বাচনের প্রচারে মিতালি বাগ লোকসভা কেন্দ্রের একাধিক রাস্তা তৈরি ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার ভোটপর্ব মিটতেই প্রতিশ্রুতি দেওয়া রাস্তার সার্ভে শুরু হয়েছে। আরামবাগ, গোঘাট ও চন্দ্রকোণা বিধানসভা এলাকায় ইতিমধ্যেই সার্ভে শুরু হয়েছে। রাস্তার কাজের অর্থ বিভিন্ন তহবিল থেকে বরাদ্দ করা হবে। সার্ভে দলের সঙ্গে সাংসদ নিজেও মাঝেমধ্যে থাকছেন।

নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ বলেন, “আরামবাগ লোকসভা কেন্দ্রে গত দশ বছর ধরে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন। নির্বাচন ইস্তেহারে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো ধাপে ধাপে পূরণ করা হবে। উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। প্রচারে এবার যে রাস্তাগুলো করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোর সার্ভের কাজ শুরু হয়েছে। আমি নিজেও সেই সার্ভের কাজে থাকছি। বিভিন্ন তহবিল থেকে এই রাস্তাগুলি পিচ ও কংক্রিটের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন- রাম-বামের মধ্যে পার্থক্য নেই, ক্ষোভ উগরে জনপ্রিয় সিপিএম নেতার তৃণমূলে যোগদান!

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...