Sunday, June 21, 2026

কলকাতা ট্রামের সঙ্গে যুক্ত হল অস্ট্রেলিয়ান পর্যটন

Date:

Share post:

কলকাতায় ট্রামের ইতিহাস শুধু পরিবহন ব্যবস্থার ইতিহাস নয়। এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি, সাহিত্য এবং রাজনৈতিক উত্থানপতনের একাধিক ঘটনা।তাই এবার এই ট্রামের সঙ্গে যুক্ত হল অস্ট্রেলিয়ান পর্যটন। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির একটি অংশ নিয়ে এই ট্রাম শুরু হল মঙ্গলবার থেকে যা চলবে আগামী ১৫ দিন। এই উদ্যোগের লক্ষ্য হল অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় আকর্ষণ প্রদর্শন করা এবং অস্ট্রেলিয়া এবং কলকাতার মধ্যে একটি গভীর সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা।

অস্ট্রেলিয়া তার অতুলনীয় সৌন্দর্য এবং অনন্য অভিজ্ঞতার জন্য বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছে। এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত শহর এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই ট্রামে তুলে ধরা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল-জেনারেল হিউ বয়লান, অভিনেত্রী রাইমা সেন, পরিবহন বিভাগের সচিব। ১৫০ বছর ধরে কলকাতার বুকে চলছে এই ট্রাম। এই ঐতিহ্যবাহী ট্রামের সঙ্গে অস্ট্রেলিয়ান পর্যটন যুক্ত হয়ে এক আলাদা মাত্রা তৈরী করবে যা ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কনসাল-জেনারেল মিঃ হিউ বয়লান। এই বিশেষ ট্রামটি কলকাতার বাসিন্দাদের অস্ট্রেলিয়ার আকর্ষণীয় গন্তব্যগুলির একটি আভাস দেবে যার মধ্যে রয়েছে আদিম সৈকত, রাজকীয় প্রাসাদ এবং তাদের বন্যপ্রাণী। এই ট্রাম সাজানোর লক্ষ্য কলকাতাবাসীকে ভ্রমণেরর জন্য অস্ট্রেলিয়াকে বেছে নিক এবং অস্ট্রেলিয়ায় ঘুরে আসুন।

আরও পড়ুন- আগে শিশুদের শিক্ষা, দফায় দফায় বাহিনী প্রত্যাহারে মত হাই কোর্টের বিচারপতির

 

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...