Friday, June 26, 2026

জল্পনার অবসান, শক্তি বাড়াল ইস্টবেঙ্গল, লাল-হলুদে ডেভিড

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। তিনি যে ইস্টবেঙ্গলে আসছেন তা জানাই ছিল। তবে এদিন পরল তার শিলমোহড় । তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। ডেভিডকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল এফসি হেডকোচ কার্লোস কুয়াদ্রাত।

গতমরশুমে ডুরান্ড কাপে, আইলিগে দুরন্ত ফুটবল খেলেন ডেভিড। নজর কাড়ে তাঁর পারফরম্যান্স। ডেভিডের খেলা মনে ধরে কুয়াদ্রাতের। তখনই জানিয়েছিলেন নতুন মরশুমে আই লিগ খেলা এই তরুণ স্ট্রাইকারকে দলে নেবেন তিনি। ডেভিডের যোগদানে উচ্ছ্বসিত কুয়াদ্রাত। তিনি বলেন, “ ডেভিড অন্যতম ভারতীয় রিক্রুট যাকে আমরা অনেকদিন ধরেই সই করানোর জন্য চেষ্টা করছিলাম। ডুরান্ড কাপ ও কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিডই। ওর গোল করার ক্ষমতা আমার দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ হয়ে যায় ডেভিড। ওর মতো একজন মুক্তোকে আমি দলে স্বাগত জানাচ্ছি।“

এদিকে লাল-হলুদে সই করে ডেভিড বলেন, “ ইস্টবেঙ্গলের মতো ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্বে। আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলতে আমি সবসময়ে পছন্দ করি। ইতিমধ্যেই আমি মহেশ, নন্দকুমার ও লালছুংয়ের সঙ্গে সময় কাটিয়েছি। ওরা খুবই ভালো। সবসময়ে মোটিভেট করে। ইস্টবেঙ্গল জার্সিতে আমি নিজের সেরাটা দিতে চাই।“

২০২৩ সালে সাদা-কালো ক্লাবে সই করেন ডেভিড। ডুরান্ড কাপে ছটি গোল করেন তিনি। গোল্ডেন বুটও পান ডেভিড। কলকাতা লিগে ২১টি গোল করে মহামেডান স্পোর্টিংকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন তিনি। আই লিগে পাঁচটি গোল ও দুটো অ্যাসিস্ট করেন ডেভিড। আর ডেভিডের যোগদানে যে শক্তিবাড়াল ইস্টবেঙ্গল , তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- আজ ইউরো কাপের অভিযান শুরু পর্তুগালের, সামনে চেক


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...