Friday, June 26, 2026

আমতলায় ‘আক্রান্ত’দের বিক্ষোভের মুখে বিপ্লব, মুখ পুড়ল বঙ্গ বিজেপির

Date:

Share post:

রাজ্যে ‘আক্রান্ত’দের দেখাতে নিয়ে এসে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Dev) সামনে মুখ পুড়ল বঙ্গ বিজেপির (BJP)। কারণ, ‘ঘরছাড়া’ বলে যে বিজেপি কর্মীদের দেখানো চেষ্টা করে দক্ষিণ ২৪ পরগনার বিজেপির জেলা নেতৃত্ব, তাঁদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন ‘আক্রান্ত’রা। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী পৌঁছলেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারের (Abhijit Sardar) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। অর্থাৎ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ শোনাতে নিয়ে এসে নিজেরাই ফেঁসে যান রাজ্য বিজেপি নেতৃত্ব।রাজ্যে শান্তি বজায় রয়েছে। কিন্তু ভোটে ভারডুবির পরে এখন হিংসার খোঁজে নেমেছে গেরুয়া শিবির। এই কারণে বাংলায় ডেকে আনা হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্যদের। মঙ্গলবার, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এলাকা পরিদর্শনে বেরোন কেন্দ্রীয় দলের সদস্যরা। কিন্তু রাস্তায় হাত দেখিয়ে বিপ্লবদের গাড়ি থামান দলেরই কর্মী-সমর্থকেরা। সাংগঠনিক জেলার সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা। বিপ্লব দেবকেও (Biplab Dev) গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলতে বলেন। বিজেপির কর্মী-সমর্থকদের অভিযোগ, ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর কর্মীদের খোঁজ নেয়নি বিজেপি নেতৃত্ব। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিতের গুরুতর করেন বিক্ষোভকারীরা।

আমতলা, বিষ্ণুপুর দু’টি জায়গাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলপ্রকাশের পরেই বিজেপি অভিযোগ করেছিল, একাধিক জায়গায় দলের কর্মী-সমর্থকেরা ‘আক্রান্ত’। অথচ সেই জেলার পুলিশ সুপারকেই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রশংসা করেছেন স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনার। এই পরিস্থিতিতে ভুয়ো অভিযোগ প্রমাণ করাতে এসে মুখ পুড়ল বঙ্গ বিজেপির।





Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...