Wednesday, June 24, 2026

রোহিতদের কোচের দৌড়ে এক গম্ভীর নন, রয়েছেন আরও দুজন : সূত্র

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের পদ থেকে সরতে চলেছেন রাহুল দ্রাবিড়। এক্ষেত্রে রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচের পদে এগিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আর তারজন্য বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি ইন্টারভিউ নেন। আর এই কোচ হওয়ার দৌড়ে গম্ভীর একা নন, রয়েছেন আরও এক ভারতের প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ ভি রামন। তাঁরও আজ ইন্টারভিউ নেন ভারতীয় ক্রিকেট বোর্ড। কোচের দৌঁড়ে রয়েছেন আরও এক বিদেশী। সূত্রের খবর, বুধবার বিদেশি ওই কোচের ইন্টারভিউ নেবে ক্রিকেট উপদেষ্টা কমিটি।

এই নিয়ে বোর্ডের এক আধিকারিক বলেন, “ গম্ভীর নিজের কথা বলেছে। কিন্তু ইন্টারভিউয়ের জন্য আলাদা করে কোনও প্রস্তুতি ও নেয়নি। তবে রমন তৈরি হয়ে এসেছিল। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছে ও। সবাই খুব খুশি হয়েছে। বুধবার এক বিদেশির ইন্টারভিউ নেওয়া হবযে।” তিনি আরও বলেন, “ সহকারী কোচ নেওয়ার ক্ষেত্রে প্রধান কোচের ভূমিকা অনেক বেশি। কারণ, সবাই নিজের পছন্দের ব্যক্তিকেই নিতে চায়। তাই বিসিসিআই আলাদা করে কোনও বিজ্ঞাপন দিচ্ছে না। যত দূর খবর তাতে গম্ভীরই হয়তো পরবর্তী কোচ হচ্ছে। সেক্ষেত্রে ও ঠিক করবে সহকারী কোচ হিসাবে কাদের নেবে।”

জানা যাচ্ছে, মঙ্গলবার নিজের বাড়িতে বসে ভিডিও কলে ইন্টারভিউ দিয়েছেন গম্ভীর। তবে রমন যেভাবে ইন্টারভিউয়ে নিজের চিন্তাভাবনা বিস্তারিত ভাবে জানিয়েছেন তাতে খুশি হয়েছে উপদেষ্টা কমিটি।

আরও পড়ুন- বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অবসরের ঘোষণা এই কিউই ক্রিকেটারের


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...