Thursday, April 9, 2026

ভিডিও গেম অর্ডার করে পেলেন গোখরো! অনলাইন ডেলিভারি সংস্থার সাফাই

Date:

Share post:

অনলাইন অর্ডারে থানইঁট বা কাগজের কুঁচি পাওয়ার খবর তো এখন অতীত। অনলাইন খাবারে কাটা আঙুল পেতেও বাকি থাকেনি এই দেশে। এবার অনলাইনে অর্ডার করা পার্সেলে গোখরো সাপ পেলেন বেঙ্গালুরুর এক দম্পতি। বিদেশি নামী অনলাইন ডেলিভারি সংস্থার এই পরিষেবায় আতঙ্কে প্রাণ যাওয়ার জোগাড় দম্পতির। যদিও অভিযোগ পেয়ে ডেলিভারি সংস্থা ক্ষমা চেয়ে দায় ঝেড়েছে।

অনলাইনে একটি এক্সবক্স কনট্রোলার অর্ডার করেছিলেন বেঙ্গালুরুর সরজাপুর এলাকার এক দম্পতি। প্যাকিং বাক্সটি এসে পৌঁছানোর পর সেটা খুলতেই চক্ষু চড়কগাছ। প্যাকিং বাক্সের মধ্যে জড়িয়ে একটি গোখরো সাপ। ভয়ে গোটা বাক্সটি ডাস্টবিনে ফেলে দেন দম্পতি। সৌভাগ্যবশত সাপটি প্যাকিং টেপের সঙ্গে জড়িয়ে যাওয়ায় বেরিয়ে এসে কোনও ক্ষতি করতে পারেনি।

পরে সাপটিকে বের করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার সময় অনুমান সেটি স্পেকটেকল কোবরা গোত্রের ছিল। অত্যন্ত বিষধর এই সাপ কর্ণাটক এলাকায় খুব সহজেই দেখতে পাওয়া যায়। এরপরই অনলাইন ডেলিভারি সংস্থায় অভিযোগ জানান তাঁরা। উত্তরে সংস্থা জানায় অসুবিধার জন্য তাঁরা অত্যন্ত দুঃখিত। বিষয়টি কীভাবে হল তাঁরা নজরদারি চালাবেন।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...