Monday, April 13, 2026

উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে অঙ্কিতার ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেল শ্রাচি রাঢ় টাইগার্স

Date:

Share post:

বুধবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে সাত উইকেটে হারিয়ে দিল শ্রাচি রাঢ় টাইগার্স। অঙ্কিতা চক্রবর্তী ৫৭ বলে অপরাজিত ৬৭ রান করেন। মূলত তার দুরন্ত ব্যাটিংয়ের কাঁধে ভর করেই এদিন জয় পেয়েছে শ্রাচি রাঢ় টাইগার্স। রেমন্ডিনা খাতুন ২৬ রানে ২ উইকেট নেন। রাঢ় টাইগার্সের হয়ে তার এই বোলিং পারফরমেন্স সবার নজর কেড়েছে।

প্রথমে ব্যাট করে রশ্মি মেদিনীপুর উইজার্ডস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়।তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন ত্রিশিতা সরকার ৩৯। জবাবে, ব্যাট করতে নেমে শ্রাচি রাঢ় টাইগার্স প্রথম উইকেট হারানো সত্ত্বেও, অঙ্কিতা চক্রবর্তীর দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান করে দলকে জয়ের কাছে পৌঁছে দেয়।

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...