Friday, June 12, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১)আজ টি-২০ বিশ্বকাপে সুপার আটের লড়াইয়ে নামছে ভারতীয় দল। সামনে আফগানিস্তান । সেই ম্যাচ রয়েছে বার্বাডোজে। ম্যাচে রয়েছে  বৃষ্টির সম্ভাবনা ।

২) বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা। সেই ম্যাচে দলে বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ রাহুল দ্রাবিড়। তাঁর ইঙ্গিত, স্পিন বিভাগে বদল হতে পারে।

৩) এক ম্যাচেই হল সাত নজির। পর পর দু’ম্যাচে শতরান করলেন স্মৃতি মন্ধানা। দু’বছর পরে তিন অঙ্কে পৌঁছলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ভারতের ব্যাটারেরা। ৪ রানে জিতে সিরিজ নিজেদের দখলে নিল ভারতের মহিলা দল।

৪) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতার পরে ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইগর স্টিম্যাচকে সরিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এ বার নতুন কোচ খোঁজা শুরু করেছে তারা। নতুন কোচের থাকতে হবে বিশেষ কিছু যোগ্যতা।

৫) ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগোল জার্মানি। হাঙ্গেরিকে হারাল ২-০ গোলে । জামাল মুসিয়ালা এবং ইলকাই গুন্ডোয়ান গোল করেন। দু’ম্যাচে ছ’পয়েন্ট হয়ে গেল জার্মানির।

৬) অস্ট্রিয়ার ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে ফেটে গিয়েছে নাক। পরের ম্যাচগুলিতে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার মাঝেই ফ্রান্সের অনুশীলনে ফিরলেন কিলিয়ান এমবাপে। বুধবার তাঁকে দলের অনুশীলনে দেখা গিয়েছে।

আরও পড়ুন- বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে শাহবাজের দুরন্ত ইনিংস জলে গেল, জয়ী রশ্মি মেদিনীপুর উইজার্ডস

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...