Sunday, June 14, 2026

অপেক্ষার অবসান! কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে স্বস্তির বৃষ্টি, এক ধাক্কায় নামল পারদ

Date:

Share post:

শেষমেশ স্বস্তির বৃষ্টি কলকাতায় (Kolkata)। তবে বৃহস্পতিবারের এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও দমকা হাওয়ার কারণে অনেকটাই স্বস্তিতে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর এদিন দুপুরের পরে তাপমাত্রা (Temperature). বেশ কিছুটা নেমে যায়।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রাজ্য জুড়ে তাপমাত্রা কিছুটা কমবে এবং উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে বর্ষার আগমণের অনুকূল আবহাওয়া রয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানিয়েছিল হাওয়া অফিস। তবে আসি আসি করেও দেখা মিলছিল না বৃষ্টির। অবশেষে এদিন দুপুর ১টার পর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশে কালো মেঘ বাড়তে শুরু করে। শুরু হয় দমকা হাওয়া। তারপরেই শুরু হয় বৃষ্টি।

তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অবশ্য এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষাও প্রবেশ করেনি এখনও। বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমবে। তবে আগামী বুধবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আলিপুর‌। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।


অন্যদিকে আগামী সাতদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ইতিমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...